Posts

Showing posts with the label প্রতিবেদন

নদী, গ্রাম প্রকৃতি, মন্দির এবং দূর্গা ঠাকুর আনয়ন

Image
  নদী, গ্রাম প্রকৃতি, মন্দির এবং দূর্গা ঠাকুর আনয়ন  দেবব্রত ঘোষ মলয় আজ মহালয়া। একদম ভোরে ঘুম ভাঙলো মহিষাসুরমর্দিনীর সেই চিরাচরিত মিঠে সুরে। আমাদের বাগানের শিউলি তলায় এখনো সেভাবে শিউলি হয়নি, কিন্তু সেই ভোরেই আমার নাকে কোথা থেকে শিউলির গন্ধ ভেসে এলো। আজ পত্রিকা এবং প্রকাশনের কাজ বন্ধ রেখেছিলাম। বাড়ির পাশেই আমাদের সোসাইটির পুজো "বন্ধুরা"। পুজোকমিটির প্রথম বছরের প্রথম সভায় সবার সমর্থনে এ নাম আমারই দেওয়া, কারণ আমরা বেশ কিছু বন্ধু একত্রিত হয়ে এই পুজোর সূচনা করি। এ বছর আমাদের প্রতিমা শিল্পী দিব্যেন্দুর স্টুডিও থেকে। ওর স্টুডিও আমতার এক নিরিবিলি গ্রাম সোমেশ্বর সোমনাথ-এ। তরুণ শিল্পী দিব্যেন্দুর বাড়িতে (ওর স্টুডিও গ্যালারি অসেচনক) বেশ কয়েকটি পুজো কমিটির ভিড়, বাড়ির সামনের মাঠটি গাড়িতে গাড়িতে ছয়লাপ। পুরুষ মহিলা মিলিয়ে আমাদের প্রায় ৫০ জন সদস্য উপস্থিত হয়েছিল ঠাকুর আনতে। আমি আমার দাদা এবং আমাদের কমিটির এক সদস্য সিদ্ধার্থ আমার বন্ধু স্বপনের গাড়িতে গিয়েছিলাম। অন্য কমিটিগুলি যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে এক এক করে তাদের প্রতিমাগুলি নিয়ে যাচ্ছে সে সময় আমাদের অপেক্ষা করত...

আনন দাস

Image
(ছবি - ইন্টারনেট) আনন দেবব্রত ঘোষ মলয় প্রতিদিনের অভ্যাস মত বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়টা ছাদে পায়চারি করছিলাম। ছাদ আমার কাছে এক বিস্ময়কর জায়গা, যেখানে যুগপৎ বাড়িতেও থাকা যায় আবার বাড়ির বাইরেও থাকা যায়। ছাদের পশ্চিম দিকে দাঁড়িয়ে দেখছিলাম ছোট্ট পুকুরের উপর সবুজ পানার উপর কি নিশ্চিন্ত মনে একটা মাছরাঙ্গা পাখি ওত পেতে আছে মাছের প্রতীক্ষায়। পুকুরটার ঠিক ওপারেই একটা ঘন বাঁশঝাড়। এত দূর থেকেও দেখা যাচ্ছে একটা বড় মাকড়সার জাল তাতে ধরা পড়েছে একটা পোকা। পুকুরটার ঠিক উপর দিয়ে ঝটপট করে এক ঝাঁক পায়রা উড়ে এসে আমাদের ছাদে জলের ট্যাংক এর উপর বসে বকবকম করতে লাগলো। বেশ কয়েকটা ঘুড়ি এসে পড়েছে ছাদে যার সুতোটা ওই পুকুরের উপর দিয়ে বাঁশগাছ অবধি বিস্তৃত। এখন এই সুতোগুলো আর সুতো নয় সিনথেটিক, তার উপর কড়া মাঞ্জা, লোকমুখে চিনা মাঞ্জা। ফলে অনেক পশু পাখি এই সুতো তাদের গায়ে লেগে আহত হচ্ছে। এই সময়টা আমাদের পশ্চিম দিকের বাগানের গাছে অনেক পাখ পাখালির সমাবেশ হয়েছে। তাই আমি এই ধেরে বয়সেও ওই মাঞ্জা দেওয়া সিনথেটিক সুতোটাকে একটা ছোট কাঠের টুকরাতে গুটোতে শুরু করলাম এবং গুটাতে গুটাতে এ...

মলয়নামা

Image
  মলয়নামা  শিল্পী - দীননাথ সাহা দেবব্রত ঘোষ মলয়-এর কবিতা আমার কথা কবিতা চাইলেই লেখা যায় না। আবার লিখলেই কবিতা হয়ে ওঠে না। আমার ক্ষেত্রে আরোও একটা বাধা পত্রিকা প্রকাশ ও প্রকাশনার কাজ। নিজের লেখা চলে যায় অন্তরালে। তবুও সময়ে সময়ে লিখে ফেলি কিছু কবিতা অথবা না-কবিতা ... আর, কি আশ্চর্য, সেগুলো কিছু মানুষের ভালও লেগে যায়, জানতে পারি তাঁদের কাছ থেকেই ... এই মলয়নামাকে বলা যেতে পারে একটি কবিতার ডায়েরী ... যদি ভাল লাগে, প্রিয় পাঠক ক্লিক করতে পারেন এই লিংকে ... আর, না ভাল লাগলে উপেক্ষা করার সার্বজনীন অধিকার তো আছেই ... সবে শুরু ... ধীরে ধীরে আপলোড করব নতুন নতুন কবিতা ... সঙ্গে থাকবে গল্প, নিবন্ধ, প্রতিবেদন সহ অনান্য লেখাও। আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা শিল্পীদের, যাঁদের অসাধারণ ছবি আমি ব্যবহার করেছি আমার সাধারণ কবিতাগুলিতে ... তোমাদের মলয়