Posts

Showing posts with the label ভালো বাঁচার সহজ উপায়

ভালো বাঁচার সহজ উপায় (১)

Image
শিল্পী - দীননাথ সাহা ভালো বাঁচার সহজ উপায়  (১) দেবব্রত ঘোষ মলয় অপর এটা ঘটনা, আমি চেষ্টা করি সবার কথা ভাবতে। সবাইকে নিয়ে থাকতে। আমার সাধ্য বড়োই কম, তবুও চেষ্টা করি সীমিত সাধ্য নিয়েই অপরের জন্য কিছু করতে, কারণ অপর তো আমিও, অন্যের চোখে। অনেক নেতিবাচক প্রতিক্রিয়াও পাই - কেউ বলে দেখনদারি, কেউ বলে আত্মপ্রচার। কেউ উপেক্ষা করে তো কেউ পরিশীলিত নিন্দা। এর কোন প্রভাব পড়ে না আমার উপর কারণ আমি জানি এসবেরও সদর্থক দিক আছে। আবার বহুজন আমারও পাশে থাকেন, খোঁজ করেন। এখন পরিণত অনেক, দায় দায়িত্বও পিছু ছাড়ে না। সব সাধ্যমত নিখুঁত পালন করলেও কেউ কেউ আঘাত করবেই, কারণ তাতেই তাদের আনন্দ। উত্তরে আমি ফেরত দিই সৌজন্য, নিখাদ ভালোবাসা। এখন প্রশ্ন হল, আমাদের সবার ক্ষেত্রেই এসব হয়। তাতে কি হতাশ হব আমরা? মোটেই না। আমি সৎভাবে আমার কাজ করব, যে কাজ আমার বিবেক, আত্মা সায় দেয়। এই কাজ করেই আমার কাজ শেষ, আমার তৃপ্তি। আমি কেবল দেখতে পারি, আমার এই কাজে একজনেরও উপকার হল কিনা, ভালো হল কিনা - এটাই আমার কাজের সার্থকতা। তাহলে ভালো কাজ করলেও মন অশান্ত হয় কেন? আসলে আমরা কাজটি করার পরের মুহূর্তেই খুঁজতে শুরু করি, কে কি বলল, কে কি প্...

মলয়নামা

Image
  মলয়নামা  শিল্পী - দীননাথ সাহা দেবব্রত ঘোষ মলয়-এর কবিতা আমার কথা কবিতা চাইলেই লেখা যায় না। আবার লিখলেই কবিতা হয়ে ওঠে না। আমার ক্ষেত্রে আরোও একটা বাধা পত্রিকা প্রকাশ ও প্রকাশনার কাজ। নিজের লেখা চলে যায় অন্তরালে। তবুও সময়ে সময়ে লিখে ফেলি কিছু কবিতা অথবা না-কবিতা ... আর, কি আশ্চর্য, সেগুলো কিছু মানুষের ভালও লেগে যায়, জানতে পারি তাঁদের কাছ থেকেই ... এই মলয়নামাকে বলা যেতে পারে একটি কবিতার ডায়েরী ... যদি ভাল লাগে, প্রিয় পাঠক ক্লিক করতে পারেন এই লিংকে ... আর, না ভাল লাগলে উপেক্ষা করার সার্বজনীন অধিকার তো আছেই ... সবে শুরু ... ধীরে ধীরে আপলোড করব নতুন নতুন কবিতা ... সঙ্গে থাকবে গল্প, নিবন্ধ, প্রতিবেদন সহ অনান্য লেখাও। আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা শিল্পীদের, যাঁদের অসাধারণ ছবি আমি ব্যবহার করেছি আমার সাধারণ কবিতাগুলিতে ... তোমাদের মলয়