Posts

Showing posts from November, 2022

যদি কোনোদিন

Image
যদি কোনোদিন দেবব্রত ঘোষ মলয় যদি কোনদিন ঘুম ভেঙে উঠে শোনো আমি আর আসব না স্বাভাবিক, ভালোবাসবো না চমকে উঠ না। যদি কোনদিন  কানাঘুষো শুনো আনাচে কানাচে সকালে বেরিয়ে ঘর থেকে আমি নিখোঁজ হয়েছি চিরতরে চমকে উঠো না যদি কোনদিন আস্তাকুড়ের বস্তায় খুঁজে পাও আবর্জনায় লুকিয়ে আমার লেখা কেঁদে চলে চুপি চুপি চোখ ভিজিও না যদি কোনদিন ঝড়ে উড়ে আসে দুটি পাতা সেখানে আমার মলিন হাতের লেখা উপেক্ষা করে চলে যেও অনায়াসে পাতা উল্টিও না যদি কোনদিন শ্রাবণ বিকেলে দুটি ফুল হাতে নিয়ে মনে পড়ে যায় আমার কবিতাখানি ফিরে যেও কাজে অবহেলে তক্ষুনি ঘুম ভাঙ্গিয়ো না। আলোকচিত্র সৈকত কুমার বসু