প্রতিবাদ
প্রতিবাদ
দেবব্রত ঘোষ মলয়
প্রতিবাদ যখন একমুখী হয়
প্রতিবাদ যখন তীব্র নির্বিচারে পক্ষপাতী
তখন হয়তো ভাইরাল হওয়া যায়
বিবেকের কাছে থেকে যেতে হয় অপবিত্র এক পাপী।
দখিনা বাতাসে ভেসে আসা বিপদটা চোখে পড়ে
কালবৈশাখী দেখি না আমি চোখে ঠুলি পড়া
আমি এক প্রতিবাদী কবি
আমার কালির রং সব এক রঙে রাঙা
সব পাপ পাপ নয়, পাপেরও যে রং হয়
তাই রংকানা সেজে থাকি
এতোটুকু ভাঁজ নেই দাগহীন সাদা পাঞ্জাবি
আমার কবিতা সব একমুখী প্রতিবাদে রাঙা ...
প্রতিবাদ যখন তীব্র নির্বিচারে পক্ষপাতী
তখন হয়তো ভাইরাল হওয়া যায়
বিবেকের কাছে থেকে যেতে হয় অপবিত্র এক পাপী।
দখিনা বাতাসে ভেসে আসা বিপদটা চোখে পড়ে
কালবৈশাখী দেখি না আমি চোখে ঠুলি পড়া
আমি এক প্রতিবাদী কবি
আমার কালির রং সব এক রঙে রাঙা
সব পাপ পাপ নয়, পাপেরও যে রং হয়
তাই রংকানা সেজে থাকি
এতোটুকু ভাঁজ নেই দাগহীন সাদা পাঞ্জাবি
আমার কবিতা সব একমুখী প্রতিবাদে রাঙা ...
অলঙ্করণ দীননাথ সাহা

Comments
Post a Comment