জন্মান্তর
জন্মান্তর
দেবব্রত ঘোষ মলয়
সে সময়ে ... পাশের বাড়ির রিনি, বালিকা নেহাত
ওকে দেখলেই মন ভাল হয়ে যেত অনায়াসে
যেমন, বোগেনভেলিয়ার গোলাপী রং দেখলেই
খুশি খুশি হয়ে যেত আমার বালক দুপুর ...
এখন আমার ডুপ্লেক্সের ছাদের টবে বোগেনভেলিয়া
তার উজ্জ্বল আনন্দ আনন্দ রঙ কোন দাগ কাটে না
আমাকে মনে করতেই দেয়না পান্তাভাতের দুপুর
মায়ের একটা ডিমকে নিখুঁত করে দু ভাগ করা
সেবার গ্রীষ্ম আগুন আগুন, নির্জন দুপুরে
পদ্মপুকুর পেরিয়ে ঘোষদের বিরাট আমবাগানে
সাদা ফ্রকের রিমি হঠাৎই দু গালে ... মনে আছে
শুধু ভুলে গেছি কাবুলিওয়ালা আসবে বলে বাবার ...
এখন গ্রীষ্ম দুপুর বাতানুকূল নিস্পৃহ আরাম
কতকাল শুয়ে আছি কোথায় সে ঘুম ঘুম রাত
আসলে, পদ্মপুকুর, ঘোষদের আমবাগান, সাদা ফ্রকের রিমি
সবই স্বপ্ন ছিল অথবা পূর্বজন্ম কুয়াশায় ঘেরা ...
কতদিন সাঁতার কাটি নি আমি কাজলা দীঘিতে ...
২৭ এপ্রিল ২০২২

Comments
Post a Comment