জ্যাঠাইমা
জ্যাঠাইমা
দেবব্রত ঘোষ মলয়
প্রথম দেখা গ্রামের পথে
নীল আকাশের অনেক নিচে সেই যেখানে
লক্ষ্য হ্যাজাক আলোর বাতি
সেই বাড়িতেই বরের সাজে আসনপিঁড়ি
প্রথা মাফিক বিয়ের পরে
সম্প্রদান আর আশীর্বাদ যেমন ঘটে
মায়ের পাশে মায়ের মতই সুন্দরী এক প্রৌঢ়া মা যে
জানতে পারি সবার বড় জ্যাঠাইমা এই বাড়িতে ...
আস্তে আস্তে অপর বাড়ি কখন হলো আপন আমার
ছড়িয়ে থাকা আত্মীয়জন কখন যেন আত্তীকরণ
এত বছর একই রকম দেখছি তোমায় অবাক হয়ে
আজকে হঠাৎ কিসের টানে সব ছেড়ে যাও এমন ভাবে
জানি জানি যাবার পরে কেউ ফেরে না এ পথ দিয়ে
তবুও মন মানে না যে আপন হওয়া মানুষটাকে
ছাড়তে হবেই ছেড়ে দেওয়াই এই দুনিয়ার নিয়ম কঠিন
যেথায় থাকো ভালো থাকো যেমন ছিলে এই এখানেই।
আজ সকালে তোমার বিদায় মনটা ভারি হয়েই আছে
তবুও জীবন এগিয়ে যাবে, মেনে নিয়েই চলতে হবে
জন্ম বড় অনিশ্চিত মৃত্যু কিন্তু সুনির্দিষ্ট
যাবার পরে কেউ ফেরেনা প্রণাম নিও জ্যাঠাইমা গো ...
PC Debarati Mitra Basak
২৬ মে ২০২২
আলোকচিত্র দেবারতি মিত্র

Comments
Post a Comment