২৫শে বৈশাখ
২৫শে বৈশাখ
দেবব্রত ঘোষ মলয়
আজ তোমার দিন
আলোর পোকারা উজ্জ্বল আলোকে ঘিরে বৃত্তাকার ঘুরছে
উপর থেকে করুণার বৃষ্টিধারা ভাসিয়ে দিচ্ছে তাদের
এসব দেখে ভাবলাম একটা কবিতা লিখি
তাহলেই বোধহয় তর্পণ সমাধা হবে ঠিকঠাক।
উপর থেকে করুণার বৃষ্টিধারা ভাসিয়ে দিচ্ছে তাদের
এসব দেখে ভাবলাম একটা কবিতা লিখি
তাহলেই বোধহয় তর্পণ সমাধা হবে ঠিকঠাক।
কলমটা হাতে তুলে নিই
আর তখনই অনুভব করি হাত অবশ
কি হয়েছে কি হয়েছে খোঁজ করতে গিয়ে হঠাৎই আবিষ্কার করলাম
পিঠের মাঝ বরাবর শিরদাঁড়াটা তার জায়গায় নেই ...
শিরদাঁড়াহীন হাত কিছুতেই ওপরে উঠে না
শুধু নামতে নামতে নামতে নামতে
কখন যেন হয়ে গেছি ক্ষুদ্র এক কীট
কিছুতেই কিছু যায় আসে না, শুধু ছুটে ফিরি খাবারের খোঁজে ...
অলঙ্করণ দীননাথ সাহা

Comments
Post a Comment