মৃতবৎ
মৃতবৎ
দেবব্রত ঘোষ মলয়

একবার
কিভাবে যেন ঈশান কোণে রাঙা ঝড় উঠেছিল
অনাচার দেখে গর্জে উঠেছিল নিশ্চিন্তপুরবাসী
ফলশ্রুতি কিনু গোয়ালিনীর গোয়ালে লেলিহান শিখা
চোদ্দ বছরের অনূঢ়া বালিকা রিনি হারিয়ে গিয়েছিল
দেনার দায়ে অনেকগুলো বাবা আত্নহত্যা করেছিল।
এখন
অনাচার না থাকাটাই ডুমুরের ফুল হয়ে উঠেছে।
চারপাশে পদদলিত মানুষ, ঝলসানো ঘরবাড়ি
কচি মাংস লোলুপ হিংস্র শিকারি তীব্র উল্লাসে
আর চাটুকার দালাল পদলেহনকারী হা হা হাসে
সব দেখে চোখ বন্ধ করি এখন, যেমন মৃতদেহ করে...
২০ এপ্রিল ২০২২
অলঙ্করণ সিদ্ধার্থ কর্মকার
Comments
Post a Comment